Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

আরও ভয়ঙ্কর হতে পারে লস এঞ্জেলসের আগুন, বাড়তে পারে মৃতের সংখ্যাও

ভয়াবহ দাবানলে ছারখার আমেরিকার লস এঞ্জেলস। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আগুনের তাণ্ডবে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। নিখোঁজ কমপক্ষে ১৬ জন। ঘরছাড়া দেড় লক্ষেরও বেশি মানুষ। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি বাড়ি।

আরও ভয়ঙ্কর হতে পারে লস এঞ্জেলসের আগুন, বাড়তে পারে মৃতের সংখ্যাও
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লস এঞ্জেলস, ১৪ জানুয়ারি: ভয়াবহ দাবানলে ছারখার হয়ে গিয়েছে আমেরিকার লস এঞ্জেলস। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আগুনের তাণ্ডবে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। নিখোঁজ কমপক্ষে ১৬ জন। ঘরছাড়া দেড় লক্ষেরও বেশি মানুষ। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি বাড়ি। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ ১৫ হাজার কোটি মার্কিন ডলার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এর গ্রাস থেকে রেহাই এখনই মিলছে না। এমনকী,  আরও ভয়ঙ্কর হতে পারে এই দাবানলের তাণ্ডব। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়তে পারে মৃতের সংখ্যাও। এমনটাই জানিয়েছে আমেরিকার আবহাওয়া দপ্তর।
Advertisement
আজ, মঙ্গলবার ভোরে লস অ্যাঞ্জেলেসের ১৬০ বর্গকিলোমিটারেরও বেশি জমি আগুনের গ্রাসে চলে গিয়েছে। আমেরিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার গতিবেগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে কঠিন হচ্ছে আগুন নেভানোর কাজ। এর জেরে দাবানলের তাণ্ডব আরও ভয়াবহ হতে পারে। বাড়তে পারে মৃতের সংখ্যাও। মঙ্গলবার হাওয়ার গতিবেগ সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে তারা। সূত্রের খবর, লস এঞ্জেলসের ৯২ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলের জেরে বাতিল করা হয়েছে অস্কারের অনুষ্ঠানও। বর্তমানে আগুন নেভানোর কাজে নিযুক্ত রয়েছেন ১৪ হাজারের বেশি দমকলকর্মী।  
ক্যালিফোর্নিয়ার রাজ্যপাল গাভিন নিউসম বলেন, “আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগ।”
লস এঞ্জলস দমকল বিভগের প্রধান ক্রিস্টিন ক্রাউলির কথায়, “প্যালিসেডের বিভিন্ন এলাকায় এখনও আগুন জ্বলছে। এই মুহূর্তে সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। বিদ্যুৎ নেই, জল নেই। বহু জায়গায় জ্বালানি সরবরাহের লাইন পর্যন্ত ফেটে গিয়েছে।”
Advertisement
সম্পর্কিত সংবাদ