Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামডাঙায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

আরামডাঙায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: বেসরকারি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাসযাত্রী বৃদ্ধের। সোমবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কের উপর নদীয়া জেলার পলাশী ও লোকনাথপুরের মাঝে আরামডাঙায়। জখম বৃদ্ধকে তাঁর আত্মীয়রা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার সন্ধ্যায় সেখানে মৃত্যু হয়। মৃতের নাম সুকুমার পাল (৬০)। বাড়ি রেজিনগর থানার আন্দুলবেরিয়া। ঘটনায় গুরুতর জখমদের কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। দুটি গাড়িই উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিস। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন সুকুমারবাবু। দেবগ্রাম থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাসে ওঠেন তিনি। বাসের চালকের পিছনের সিটে বসেছিলেন। আরামডাঙায় বিপরীতমুখি একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়। জখমদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় পলাশী হাসপাতালে পাঠানো হয়। সুকুমারবাবুর অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে আনেন। মৃতের ভাইপো রঘুনাথ পাল বলেন, জেঠু কাটোয়া থেকে দেবগ্রাম আসেন। সেখান থেকে বাস ধরে আসছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা পলাশী হাসপাতাল থেকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে আনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ