Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরামবাগের মণ্ডপে পুজোর থিম ‘সহজপাঠ’

আরামবাগের মণ্ডপে পুজোর থিম ‘সহজপাঠ’
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগের বলরামপুরে সৃজনী সঙ্ঘের সরস্বতী পুজোর থিম ‘সহজপাঠ’। আরামবাগ থেকে চাঁপাডাঙা রাজ্য সড়কের ধারেই পড়বে বলরামপুর। সেখানকার মনসাতলায় বাগদেবীর আরাধনায় সুদৃশ্য প্যান্ডেল তৈরি করেছে সৃজনী সঙ্ঘ। সকাল থেকে প্রতিমা দর্শনে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি। ক্লাবের প্রায় ২০ জন সদস্য ২০০৮ সাল থেকে এখানে সরস্বতী পুজো করে আসছেন। 
Advertisement
ক্লাবের সভাপতি দেবকুমার ঘোষ বলেন, বাংলা ভাষার প্রতি যাতে নতুন প্রজন্মের সমাদর বাড়ে সেই লক্ষ্যেই আমাদের পুজোর থিম করা হয়েছে রবীন্দ্রনাথের সহজপাঠ। ছোট বেলায় আমরা প্রাথমিকস্তরে সহজপাঠ পড়েছি। সেই সহজ পাঠকেই আরও একবার মনে করিয়ে দিতে থিমের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে। এজন্য পুজো মণ্ডপে উঠে এসেছে বর্ণমালার অক্ষরগুলিও। পুজো মণ্ডপের সামনে পুষ্প প্রদর্শনীও করা হয়। ক্লাবের সদস্যরা বলেন, পুজো মণ্ডপ তৈরি থেকেই এলাকায় সকলের সহযোগিতা ছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ