Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরজি কর: পুলিস কর্মীদের ফের তলব সিবিআইয়ের

আরজি কর: পুলিস কর্মীদের ফের তলব সিবিআইয়ের
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর কাণ্ডে ফের সিবিআই তৎপরতা। আরজি কর আউটপোস্টে কর্মরত পুলিস কর্মীদের তলব করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার তাঁদের নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার আগে ও পরে কর্তব্যরত অবস্থায় থাকা বিভিন্ন শিফ্টের পুলিস কর্মীদের ফের একবার তলব করায় গুঞ্জন ছড়িয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই কেসে সিবিআই দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। তার আগে নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ