Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ব্যানার বিতর্কে শাস্তির মুখে আর্জেন্তিনা

ইংল্যান্ড-আর্জেন্তিনা ম্যাচে মানেই বিতর্ক। ফকল্যান্ড যুদ্ধ, হ্যান্ড অব গড, বেকহ্যামের লাল কার্ড— ধারাবাহিকতা জারি থেকেছে। বুধবারের ম্যাচেও অন্যথা ঘটেনি।

ব্যানার বিতর্কে শাস্তির মুখে আর্জেন্তিনা
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আটলান্টা: ইংল্যান্ড-আর্জেন্তিনা ম্যাচে মানেই বিতর্ক। ফকল্যান্ড যুদ্ধ, হ্যান্ড অব গড, বেকহ্যামের লাল কার্ড— ধারাবাহিকতা জারি থেকেছে। বুধবারের ম্যাচেও অন্যথা ঘটেনি। আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারানোর পরই আর্জেন্তিনার কয়েকজন খেলোয়াড় এক বিশেষ ব্যানার মাঠে এনে উদযাপন সারেন। তাতে লেখা, ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’। যার অর্থ, ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্তিনার।’ খেলার মাঠে রাজনৈতিক ব্যানার বা স্লোগান ফিফার নিয়মবিরুদ্ধ। তাই তদন্ত শুরু করেছে ফিফা। ২০১৪ সালেও ফুটবল মাঠে ফকল্যান্ড নিয়ে বিতর্কিত ব্যানারের প্রদর্শন করেছিল আর্জেন্তিনা। সেবার মেসির দেশকে ২০ হাজার পাউন্ড জরিমানা করে ফিফা। এবার হয়তো আরও বড়ো জরিমানা হতে পারে। আর্জেন্তিনা। এদিকে, ম্যাচ শেষে মাঠের উত্তেজনা ছড়ায় স্টেডিয়ামের বাইরেও। হাতাহাতিতে জড়ান দু’দলের সমর্থকরা। আহত একাধিক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ