Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রেম করছেন?

প্রেম করছেন?
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

‘সাইয়ারা’ ছবির হাত ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে প্রথম ছবিতেই তাক লাগিয়েছেন অহন পান্ডে ও অনীত পাড্ডা। এই আবহে শোনা যাচ্ছে নতুন খবর। ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা, অনীত ও অহন নাকি প্রেম করছেন। ঘনিষ্ঠ মহলে নাকি বিষয়টি জানাজানিও হয়েছে। সূত্রের খবর, প্রথম ছবির শ্যুটিং চলাকালীনই নাকি তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও এখনই এই বিষয়টি প্রকাশ্যে আনতে চান না কেউই। কেন? বর্তমানে তাঁরা কেরিয়ারে ফোকাস করতে চান। প্রেমের বিষয়টি জানাজানি হলে, কাজের তুলনায় তা নিয়েই বেশি আলোচনা হবে বলে আশঙ্কা। তাই প্রতিষ্ঠিত হওয়ার পরই প্রেমের সম্পর্কে সিলমোহর দিতে পারেন অহন ও অনীত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ