Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন আর্চার

ইংল্যান্ড শিবিরে স্বস্তি। চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন জোফ্রা আর্চার। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর, কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।

এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন আর্চার
  • ২৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

লন্ডন: ইংল্যান্ড শিবিরে স্বস্তি। চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন জোফ্রা আর্চার। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর, কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। সেখানে সবকিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভুক্তি ঘটবে। উল্লেখ্য, আগামী ২ জুলাই এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে। 

Advertisement

এদিকে, লিডসে ইংল্যান্ডের ব্যাটিংয়ে রাশ টেনে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। ভারতীয় স্পিডস্টারকে প্রশংসায় ভরালেন প্রতিপক্ষ ওপেনার বেন ডাকেট। তাঁর মন্তব্য, ‘নিঃসন্দেহে বিশ্বের সেরা বোলার বুমরাহ। ওকে সামলানো সত্যিই কঠিন।’ ডাকেটের সংযোজন, ‘বুমরাহকে আঁচ করা মুশকিল। প্রতিটা ডেলিভারিতে ভরপুর বৈচিত্র্য। ছোট্ট স্পেলে আরও ভয়ঙ্কর এই পেসার।’ একই সঙ্গে তাঁর সংযোজন, ‘দুই দিকেই সুইং করাতে পারে বুমরাহ। একই অ্যাকশনে স্লোয়ার দেওয়ার ক্ষমতা রয়েছে। যে কোনও ব্যাটারকে সমস্যায় ফেলতে সক্ষম।’ উল্লেখ্য, প্রথম ইনিংসে বুমরাহর বলেই আউট হন ডাকেট।

Advertisement
সম্পর্কিত সংবাদ