Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় জিভে জল আনা পদের থালি সাজিয়ে তৈরি আরামবাগের রেস্তরাঁগুলি

দুর্গাপুজো মানে শুধুই নতুন জামাকাপড় পরে ঠাকুর দেখা নয়। দুর্গাপুজো মানে কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়াও। তাই খাদ্যরসিক বাঙালির রসনা তুষ্ট করতে রেস্তরাঁগুলি পুজোর ক’দিন হরেকরকম লোভনীয় পদের থালি সাজিয়ে তুলতে চলেছে।

পুজোয় জিভে জল আনা পদের থালি সাজিয়ে তৈরি আরামবাগের রেস্তরাঁগুলি
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দুর্গাপুজো মানে শুধুই নতুন জামাকাপড় পরে ঠাকুর দেখা নয়। দুর্গাপুজো মানে কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়াও। তাই খাদ্যরসিক বাঙালির রসনা তুষ্ট করতে রেস্তরাঁগুলি পুজোর ক’দিন হরেকরকম লোভনীয় পদের থালি সাজিয়ে তুলতে চলেছে। আমিষ, নিরামিষ সমস্ত পদের নাম দিয়ে পুজোর বিশেষ মেনু কার্ডও ছাপানো হয়ে গিয়েছে। পুরনো রেস্তরাঁগুলি তো ছিলই। শারদ উৎসব উপলক্ষ্যে আরামবাগ শহরে খুলেছে একাধিক নতুন রেস্টুরেন্টও। হোম ডেলিভারির ব্যবস্থাও রাখা হচ্ছে। প্রতিটি রেস্তরাঁ একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছে। সে পদের নতুনত্বে হোক, কি রেস্তরাঁর অন্দরসজ্জায়। এমনকী পুজোর বিশেষ পদের জন্য নতুন কারিগরও আনা হচ্ছে। 

Advertisement

আরামবাগের বাসুদেবপুর মোড় সংলগ্ন একটি পুরনো রেস্তরাঁর কর্ণধার বাপ্পাদিত্য সরকার বলেন, নন ভেজ খাদ্যরসিকদের জন্য চিকেন রোস্ট, স্পেশাল বিরিয়ানি থাকছে। একইসঙ্গে যাঁরা নিরামিষভোজী, তাঁদের জন্যও মাশরুম চিলি, পনির চাউমিন সহ নানা পদ থাকবে। পুজোর স্পেশাল মেনু কার্ডও আমরা ছাপিয়েছি। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সেসব খাবার চলবে। আমাদের হোম ডেলিভারির ব্যবস্থাও রাখা হয়েছে। আরামবাগ শহরের নেতাজি স্কোয়ারে সদ্য একটি রেস্তরাঁ খুলেছে। সেখানকার কর্ণধার  নিজামউদ্দিন চৌধুরী বলেন, সম্প্রতি রেস্তরাঁ খুলেছি। নানা রকমের চাইনিজ খাবার, বিরিয়ানি ও তন্দুরি মিলবে পুজোর মরশুমেও। এই সময়ে একজন শেফও আনা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ