Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাইপ ফেটে জলমগ্ন আরামবাগ মেডিকেলের আউটডোর, দুর্ভোগ

পাইপ ফেটে বিপত্তি ঘটল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। ঝাঁ চকচকে আউটডোর বিল্ডিংয়ের মেঝে ভাসল জলে।

পাইপ ফেটে জলমগ্ন আরামবাগ মেডিকেলের আউটডোর, দুর্ভোগ
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পাইপ ফেটে বিপত্তি ঘটল আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। ঝাঁ চকচকে আউটডোর বিল্ডিংয়ের মেঝে ভাসল জলে। তার জেরে দুর্ভোগে পড়েন রোগী সহ প্রত্যেকেই। অভিযোগ, এর আগেও পাইপ ফেটে জলমগ্ন হওয়ার ঘটনা ঘটেছিল। 

Advertisement

আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ রমাপ্রাসাদ রায় বলেন, ভোরের দিকে চতুর্থ তলে পাইপ ফেটে জল বেরনোর খবর আসে। দ্রুত কর্মীরা জল বের করে দেন। এই ঘটনার রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হবে। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ঝাঁ চকচকে আউটডোর বিল্ডিং নির্মিত হয়েছে। হাসপাতাল চত্বরের ওই বহুতলে শুরু হয়েছে আউটডোর। কিছু পরীক্ষা ও ওষুধ দেওয়ার কাউন্টারও রয়েছে এই ভবনে। প্রতিদিন কয়েক হাজার রোগী আউটডোরে চিকিৎসা করাতে আসেন। এদিন সকালে ওই বিল্ডিংয়েরই কয়েকটি ফ্লোরে জল জমে যায়। তারফলে বিপাকে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা। তবে নির্ধারিত সময়েই আউটডোর চালু হয়। জলমগ্ন পরিস্থিতিতেই পরিষেবা দেন চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। কিন্তু, মেঝেয় প্রায় চেটো সমান জল জমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রোগীরা। যদিও হাসপাতালের কর্মীরা দ্রুত জল বের করে দেন। এক রোগী বলেন, ওপিডি বিল্ডিংয়ে লিফটের সামনে জল জমে থাকায় যাতায়াত করতে অসুবিধা হয়েছে। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এর আগেও পাইপ ফেটে জল জমার ঘটনা ঘটেছিল। তারসঙ্গে বৃষ্টি হলে আউটডোর বিল্ডিংয়ের নীচে শেডেও জল জমে যায়। ছাদ চুঁইয়েও জল পড়তে দেখা যায়। আরামবাগ মেডিকেলের রোগী কল্যাণ সমিতির প্রতিনিধি তথা সাংসদ মিতালি বাগ বলেন, বিষয়টি খতিয়ে দেখা 
হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ