Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইএসএফে যোগ দিলেন আরাবুল

বৃহস্পতিবার ফুরফুরায় এসে আইএসএফে যোগদান করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। ফুরফুরায় আইএসএফের কার্যালয়ে দলের রাজ্য কমিটির সভাপতি সামসুর আলি মল্লিক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

আইএসএফে যোগ দিলেন আরাবুল
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: বৃহস্পতিবার ফুরফুরায় এসে আইএসএফে যোগদান করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। ফুরফুরায় আইএসএফের কার্যালয়ে দলের রাজ্য কমিটির সভাপতি সামসুর আলি মল্লিক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। ১৬ মার্চ ফুরফুরায় এসে পীরজাদা হোসেন সিদ্দিকীর সামনে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন আরাবুল। জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যে নতুন রাজনৈতিক জীবন শুরু করবেন। সেই মতো বৃহস্পতিবার আইএসএফ দলে যোগদান করেন আরাবুল। কেন আইএসএফে যোগদান? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরাবুল বলেন,  ‘একজন কুখ্যাত খুনিকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে রেখেছেন। ভাঙড়ে এই অত্যাচারের জন্য আইএসএফে যোগদান করলাম।’ আরাবুল আরও বলেন, ‘এদিনও বোমা বাঁধতে গিয়ে দু’জন মারা গিয়েছেন। চারজন আহত। অনেক দিন ধরে আলোচনা চলছিল। এবার যোগদান করলাম। এটা আমার গর্ব যে, আব্বাস সিদ্দিকী, নৌশাদ সিদ্দিকীকে আমি নেতা হিসাবে পেয়েছি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ