নিজস্ব প্রতিনিধি, বারাসত: মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে গরহাজির স্থানীয় বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর! বাড়িতে থেকেও তাঁর অনুপস্থিতি নিয়ে চর্চা চলছে। এমনকি, ঠাকুরবাড়ির অন্যদের বিষয়ে কথা বললেও সুব্রতর প্রসঙ্গ সভায় উত্থাপনই করেননি শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে মতুয়া সম্মেলন মঞ্চেই ঠাকুরবাড়ির অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে মত একাংশের। রবিবার ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে মঞ্জুলকৃষ্ণের তৃণমূল ত্যাগের সঙ্গে তাঁর নিজের অবস্থানের মিল ব্যক্ত করেন শুভেন্দু। ঠাকুরবাড়িতে কোনো দ্বন্দ্ব থাকবে না বলেও বার্তা দেন তিনি। অন্যদিকে সুব্রতর বক্তব্য, কাজে ব্যস্ত ছিলাম। মুখ্যমন্ত্রী আমার বাড়িতে এসেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। যদিও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করেননি। এদিনের অনুষ্ঠানে সুব্রত ঠাকুরকে দেখা গেল না কেন? দুই ভাইয়ের বিভাজন বন্ধ করুন মুখ্যমন্ত্রী।



