Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর: ধৃত বিপ্লবকে জেলে জেরার আর্জি মঞ্জুর

আর জি কর: ধৃত বিপ্লবকে জেলে জেরার আর্জি মঞ্জুর
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন বিপ্লব সিং। তাঁকে জেলে গিয়ে জেরা করতে চেয়েছিল সিবিআই। সে আর্জি মঞ্জুর করল আদালত। শনিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত আর্জি মঞ্জুর করেছে। জানা গিয়েছে, চার ও পাঁচ মার্চ সকাল দশটায় প্রেসিডেন্সি সংশোধনাগারে জেরা হবে। এই মামলায় তিন অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। সে বিষয়ে শুনানির দিন ধার্য হয়েছে ১২ মার্চ। জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানি হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ