Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে শুরু বিএড কোর্সে ভর্তির আবেদন

জেনারেল ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার রাজ্যের বিএড কলেজগুলিতে ছাত্রভর্তি প্রক্রিয়া শুরু করল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি।

আজ থেকে শুরু বিএড কোর্সে ভর্তির আবেদন
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেনারেল ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার রাজ্যের বিএড কলেজগুলিতে ছাত্রভর্তি প্রক্রিয়া শুরু করল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। আজ, মঙ্গলবার থেকে আবেদন নেওয়া শুরু হচ্ছে কলেজগুলিতে। প্রায় ৬৫০ কলেজে আসন সংখ্যা ৪০ হাজারের আশপাশে। তবে এনসিটিই’র স্বীকৃতি বাতিল হয়েছে ১০-১১টি কলেজে। বিশ্ববিদ্যালয়ের তরফেও কিছু কলেজের অনুমোদন স্থগিত রাখা হয়েছে। 

Advertisement

১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ফি জমা দিতে পাববেন প্রার্থীরা। কলেজভিত্তিক মেধাতলিকা প্রকাশিত হবে ১৯ সেপ্টেম্বর। ভর্তি শুরু চলবে ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। ২২ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের তথ্য বিশ্ববিদ্যালয়ের পোর্টালে তুলতে হবে কলেজগুলিকে। ৩০ অক্টোবর থেকে বিএডের ক্লাস শুরুর বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজগুলির বক্তব্য, গত বছর মার্চেও বিএডের ভর্তি চলেছে। এ বছর ভর্তি প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হওয়ায় ছাত্রছাত্রী থেকে কলেজ প্রশাসক, সবাই উপকৃত হবেন। এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন কলেজের কর্ণধাররা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ