Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

আদালতে হাজিরা

চেক বাউন্স মামলায় কোর্টে হাজিরা দিলেন রাজপাল যাদব। সদ্য এই মামলায় তাঁকে ফের তিনমাসের জন্য জেল হেফাজতে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

আদালতে হাজিরা
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 চেক বাউন্স মামলায় কোর্টে হাজিরা দিলেন রাজপাল যাদব। সদ্য এই মামলায় তাঁকে ফের তিনমাসের জন্য জেল হেফাজতে যাওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তবে রবিবার রাজপালের আইনজীবী জানিয়েছেন, বিচারক অভিনেতাকে আরও দু’মাস সময় দিয়েছেন। এর মধ্যে বকেয়া টাকা পরিশোধ করতে হবে রাজপালকে। ইতিমধ্যে আসল ৫ কোটি টাকার ৯০ শতাংশ শোধ করে দিয়েছেন রাজপাল। বাকি অর্থও তিনি শীঘ্রই শোধ করে দেবেন। উল্লেখ্য, ২০১০ সালে একটি ছবি তৈরির জন্য ঋণ নিয়েছিলেন রাজপাল। সেই টাকা শোধ করতে তিনি যে চেক জমা দিয়েছিলেন, তা বাউন্স করে। এর জন্য তাঁকে এ বছরের ফেব্রুয়ারি মাসে  জেলেও যেতে হয়েছিল। তবে পরবর্তীতে জামিন পান তিনি। সম্প্রতি ফের তাঁকে জেলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ