Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আফ্রিকার ফুটবল প্রশিক্ষক গ্রেপ্তার!   দেশে ফেরাতে নির্দেশ কোর্টের

আফ্রিকার ফুটবল প্রশিক্ষক গ্রেপ্তার!   দেশে ফেরাতে নির্দেশ কোর্টের
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুদূর পশ্চিম আফ্রিকার গিনি বিশাও দেশ থেকে বাংলায় ফুটবল প্রশিক্ষণ দিতে এসে ভাগ্যের ফেরে গ্রেপ্তার হন ক্যামেরা ফোফানা উসুমানে নামে এক ফুটবলার। করোনা পরিস্থিতিতে নিজের দেশে ফিরে যেতে পারেননি তিনি। এমন অবস্থায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় নকশালবাড়ি থানায়। তারপর তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নয় রাজ্য পুলিস। সম্প্রতি তিনি জামিন চেয়ে এবং দেশে ফেরার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। জামিন মঞ্জুর করার পাশাপাশি ওই ফুটবলারকে দেশে ফেরাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওইসঙ্গে তাঁকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি রাই চট্টোপাধ্যায়। 
Advertisement
ফুটবল প্রশিক্ষণ দেওয়ার জন্য ২০২০ সালের ৬ জানুয়ারি ছ’মাসের ভিসা নিয়ে এরাজ্যে আসেন উসুমানে। ওই বছরেরই ৫ জুলাই তাঁর ভিসার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার মধ্যেই কোভিড পরিস্থিতি শুরু হয়। তার ফলে নিজের দেশে ফিরে যেতে পারেননি ওই ফুটবলার।  
তারপর থেকে হেফাজতে ছিলেন তিনি। সম্প্রতি তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি চট্টোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘কিছু উপার্জনের জন্য ওই ব্যক্তি হাজার হাজার মাইল পথ পেরিয়ে এ দেশে এসেছিলেন। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজে জড়িত থাকার প্রমাণ নেই। বিষয়টিতে কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ও মানবিক হওয়া উচিত ছিল। ওই ব্যক্তিকে সমস্যায় ফেলা মোটেই ঠিক হয়নি। বিচারপতি স্মরণ করিয়ে দেন যে, ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এ দেশে ছিলেন না। পরিস্থিতির শিকার হয়েই তাঁকে থেকে যেতে হয়েছিল।’ ওই ব্যক্তির বিরুদ্ধে যে মামলাগুলি রুজু হয়েছিল, তার সবগুলিই খারিজ করে দিয়েছেন বিচারপতি। ওইসঙ্গে ওই ব্যক্তিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ