Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বড়পর্দায় ফিরছেন অনুষ্কা

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। পরিচালক অ্যাটলির ছবিতেই থাকছে এই বিশেষ চমক

বড়পর্দায় ফিরছেন অনুষ্কা
  • ২৩ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

  দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। পরিচালক অ্যাটলির ছবিতেই থাকছে এই বিশেষ চমক। অভিনেতা অল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে একটি ছবি পরিচালনা করছেন অ্যাটলি। সেই ছবিতেই থাকছেন অনুষ্কা, ইন্ডাস্ট্রি অন্দরে জল্পনা তেমনই। ছবিতে অল্লুকে চারটি চরিত্রে দেখা যাবে। এমনটা আগেই শোনা গিয়েছিল। দীপিকা পাড়ুকোন, ম্রুনাল ঠাকুর, জাহ্নবী কাপুর, রশ্মিকা মন্দানার মতো একাধিক অভিনেত্রী কাজ করছেন এই সিনেমায়। এবার খবর, অনুষ্কার সঙ্গেও একটি বিশেষ চরিত্র নিয়ে আলোচনা চলছে নির্মাতাদের। সত্যিই যদি তিনি চরিত্রটি করতে রাজি হন, সেক্ষেত্রে প্রায় আট বছর পর বড়পর্দায় কাজ করবেন নায়িকা। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’। শাহরুখ খানের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছিলেন অনুষ্কা। এরপর ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিতে কাজ করার কথা ছিল অনুষ্কার। যদিও কোনো কারণে এই ছবি পিছচ্ছে। বর্তমানে স্বামী বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন অনুষ্কা। তিনি কবে বড়পর্দায় কাজ করবেন, তার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে অ্যাটলির হাত ধরে সেই প্রত্যাবর্তন করছেন অনুষ্কা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ