Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ঘরে এল পুত্রসন্তান

বাবা হলেন সংগীতশিল্পী অনুপম রায়। সোমবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী তথা গায়িকা প্রস্মিতা পাল।

ঘরে এল পুত্রসন্তান
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বাবা হলেন সংগীতশিল্পী অনুপম রায়। সোমবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী তথা গায়িকা প্রস্মিতা পাল। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর নিজেই শেয়ার করেছেন অনুপম নিজেই। পোস্টে গায়ক, সুরকার লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।’ হাসপাতাল সূত্রে খবর, মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে প্রস্মিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনুপম। বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, প্রস্মিতা অন্তঃসত্ত্বা। যদিও সেই খবর প্রকাশ্যে আনতে চাননি দম্পতি। সন্তান জন্মের পরই অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করলেন তাঁরা। বিশেষ দিনে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সকলে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ