Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিনোদন

‘ফৌজি’তে অনুপম

প্রভাস অভিনীত ‘ফৌজি’তে যোগ দিলেন অভিনেতা অনুপম খের। সদ্য অভিনেতার ৭১তম জন্মদিনে নির্মাতাদের তরফে এই ঘোষণা করা হয়েছে

‘ফৌজি’তে অনুপম
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 প্রভাস অভিনীত ‘ফৌজি’তে যোগ দিলেন অভিনেতা অনুপম খের। সদ্য অভিনেতার ৭১তম জন্মদিনে নির্মাতাদের তরফে এই ঘোষণা করা হয়েছে। হনু রাঘবপুদী পরিচালিত এই ছবি ১৯৪০ দশকের প্রেক্ষাপটে রচিত। আজাদ হিন্দ ফৌজের গল্প বলবে চিত্রনাট্য। সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। দু’টি পার্টে ছবি মুক্তি এখন নতুন ট্রেন্ড। সেই অনুযায়ী এই ছবিও দুই পর্বে মুক্তি পাবে বলে খবর। ইতিমধ্যে ছবির শ্যুটিং শুরু করেছেন অভিনেতা। উল্লেখ্য, ‘ফৌজি’ ছাড়াও ‘খোসলা কা ঘোসলা ২’ ছবিতে বোমান ইরানি, রণবীর শোরের সঙ্গে কাজ করবেন অনুপম।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ