Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আন্তর্জাতিক প্রতিযোগিতার   শীর্ষে উলুবেড়িয়ার সৌজন্য

আন্তর্জাতিক প্রতিযোগিতার   শীর্ষে উলুবেড়িয়ার সৌজন্য
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: এর আগেও বিভিন্ন স্তরে একাধিক পুরস্কার পেয়েছে সে। এবার ঘরে এল আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার পুরস্কার। সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞান শীর্ষক প্রতিযোগিতায় চীনের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছে উলুবেড়িয়ার সৌজন্য মাজি। 
Advertisement
এই কৃতীর পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৯৬.৬ শতাংশ নম্বর পেয়ে শীর্ষস্থান পেয়েছে সৌজন্য। সাধারণ জ্ঞান, অঙ্ক, ইংরেজি, হাতের লেখার পাশাপাশি অসাধারণ বানান দক্ষতার কারণে উলুবেড়িয়ার এক বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির এই ছাত্রের গলায় ঝুলেছে একের পর এক পদক। এর আগে স্পেল-এ-থন ওলিম্পিয়াড, লিডো ইয়ং অ্যাচিভার ক্রিয়েটিভ সলভার, কালাম ওয়ার্ল্ড রেকর্ড সহ একাধিক পুরস্কার পেয়েছে সে। এই বয়সে প্রায় কুড়িটি পুরস্কারের মালিক সৌজন্যর একটাই বক্তব্য, ভালো মানুষ হওয়াই আমার লক্ষ্য। ছেলের এই সাফল্যে খুশি সৌজন্যর মা মৌসুমি মাজি। 
তিনি বলেন, আড়াই বছর বয়স থেকেই ওর প্রতিভা প্রকাশ পেতে শুরু করে। গত বছর সৌজন্য এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কয়েক মাস পর জানতে পারি, ভারতের একমাত্র প্রতিযোগী হিসেবে চীনের সঙ্গে ও যুগ্মভাবে শীর্ষস্থান পেয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ