Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

আন্তর্জাতিক ডেবিউ

আন্তর্জাতিক ডেবিউ
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যাবে অভিনেতা বরুণ ধাওয়ানকে। সদ্য সামান্থা রুথ প্রভু ও বরুণ অভিনীত ‘সিটাডেল: হানি বানি’ মুক্তি পেয়েছে। ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ মুগ্ধ করেছে দর্শককে। রাজ ও ডিকে পরিচালিত এই প্রজেক্ট নানা মহলে প্রশংসিত। এই আবহে শোনা যাচ্ছে, রুশো ব্রাদার্স পরিচালিত ‘সিটাডেল’-এর হাত ধরেই বরুণ আন্তর্জাতিক ডেবিউ করবেন। ইন্ডাস্ট্রিতে জল্পনা, ‘সিটাডেল: হানি বানি’তে বরুণের অভিনয় পছন্দ করেছেন রুশো ব্রাদার্স। একটি আন্তর্জাতিক প্রজেক্টের জন্য তাঁরা দু’জন বরুণের সঙ্গে কথা বলছেন বলে খবর। এমনকী, সদ্য অ্যাঞ্জেলিয়া রুশোর সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা করেছিলেন বরুণ। সেখানে অভিনেতার প্রশংসা করেন অ্যাঞ্জেলিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়াও প্রশংসা করেছিলেন ‘সিটাডেল: হানি বানি’র। তাঁকে এই সিরিজের প্রথম সিজনে দেখা গিয়েছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ