Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্তঃ সাই ফুটবলে চ্যাম্পিয়ন হল ইম্ফল

আন্তঃ সাই ফুটবলে চ্যাম্পিয়ন হল ইম্ফল
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সর্বভারতীয় আন্তঃ সাই ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ইম্ফল। শুক্রবার জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে ৩-২ গোলে গুয়াহাটিকে হারিয়ে দেয় তারা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জয়ী দলের টি মারজেশ সিং। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ওই দলেরই ভূমেশ্বর ইয়ামনাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ বলেন, দেশের বিভিন্ন জোন থেকে মোট ছ’টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। দলগুলির মধ্যে থেকে সেরা খেলোয়াড় নির্বাচিত করে দু’টি টিম তৈরি করা হবে। তারা অনূর্ধ্ব-১৭ জুনিয়র ন্যাশনাল (বিসি রায় ট্রফি) এবং সুব্রত মুখোপাধ্যায় ইন্টারন্যাশনাল গোল্ড কাপ খেলবে। আগামী ১৯ জানুয়ারি থেকে জলপাইগুড়ির একই মাঠে শুরু হচ্ছে আন্তঃ সাই মেয়েদের ফুটবল টুর্নামেন্ট। দেশের বিভিন্ন জোন থেকে ওই টুর্নামেন্টে অংশ নেবে চারটি টিম।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ