নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটবলার ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। সেই নিয়ম মেনে চলতে হবে প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে। অর্থাৎ, আপাতত ফিফার নতুন নিয়মের জন্য অপেক্ষা করতে হবে এআইএফএফকে। তাদের পক্ষে আনোয়ার ইস্যুতে কোনও সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। এমন পরিস্থিতিতে ফুটবলারটিকে নিয়ে কিছুটা স্বস্তি ইস্ট বেঙ্গলে। তবে সূত্রের খবর, আগামী ১০ ডিসেম্বর প্লেয়ার্স স্টেটাস কমিটির পরবর্তী বৈঠক। অন্যদিকে ৭ ডিসেম্বর চেন্নাইয়ানের মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। খোলা মনেই তাতে খেলতে পারবেন জাতীয় দলের এই ডিফেন্ডার।
Advertisement
মরশুম শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে আনোয়ার। মোহন বাগানের দীর্ঘমেয়াদী লোন ডিল ভেঙে তিনি দিল্লি এফসি’তে ফিরে যান। সেখান থেকে আনোয়ারকে তুলে নেয় ইস্ট বেঙ্গল। ফেডারেশন অফিস ছাপিয়ে বল গড়ায় আদালতের দরজায়। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অধরা। মোহন বাগান এবং ইস্ট বেঙ্গল কর্তারা কোনও মন্তব্যে নারাজ।



