Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের শুটআউটের ঘটনা, এবার হাওড়ায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন প্রোমোটারকে

ফের প্রকাশ্য রাস্তায় গুলি চলল। ঘটনাস্থলেই মৃত্যু হল একজনের। আজ ভোরে হাওড়ার গোলাবাড়ি পিলখানা রোডে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক প্রোমোটারকে।

ফের শুটআউটের ঘটনা, এবার হাওড়ায় প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন প্রোমোটারকে
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের প্রকাশ্য রাস্তায় গুলি চলল। ঘটনাস্থলেই মৃত্যু হল একজনের। আজ ভোরে হাওড়ার গোলাবাড়ি পিলখানা রোডে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হল এক প্রোমোটারকে। মৃত ব্যাক্তির নাম মহম্মদ শাইক খান। তিনি কাপড়ের ব্যাবসার সঙ্গেও যুক্ত ছিলেন। 

Advertisement

 প্রকাশ্যে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে নিহত প্রোমোটারের সঙ্গে রাস্তার ধারে কথা বলছে এক ব্যাক্তি। হঠাৎই পিছন থেকে অন্য একজন গিয়ে শাইকের মাথা লক্ষ করে গুলি চালায়। তখনই  শাইকের সঙ্গে কথা বলা ব্যাক্তিও পিস্তল বের করে গুলি চালাতে থাকে। গুলি লাগার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পরেন শাইক। কিন্তু তাতেও থামে নি আতোতায়ীরা। মৃত্যু নিশ্চিত করতে মোট চার রাউন্ড গুলি চালায় তারা। এরপর কেউ কিছু বোঝার আগেই এলাকা ছাড়ে তারা। শাইককে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

পুলিশ সূত্রে খবর, প্রোমোটার খুনে জড়িত হারুন খান সহ দুই অভিযুক্তই এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত। তাদের মৃত প্রোমোটার আগে থেকে চিনত বলে মনে করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এই খুনের পিছনে তোলাবাজির যোগ আছে কিনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ