Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পাইপলাইনে ফের বিপর্যয়, একাধিক ওয়ার্ডে জল সরবরাহ বিঘ্নিত

পাইপলাইন মেরামতের জন্য বৃহস্পতিবার বিকালে পানীয় জল পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল উলুবেড়িয়া পুরসভা।

পাইপলাইনে ফের বিপর্যয়, একাধিক ওয়ার্ডে জল সরবরাহ বিঘ্নিত
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পাইপলাইন মেরামতের জন্য বৃহস্পতিবার বিকালে পানীয় জল পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল উলুবেড়িয়া পুরসভা। যদিও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একাধিক ওয়ার্ডে এই পরিষেবা স্বাভাবিক হয়নি বলে অভিযোগ। ফলে চরম সমস্যায় পড়েছেন নাগরিকরা। যদিও সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের গাড়ি পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে পুরসভা। জানা গিয়েছে, গোরুহাটা থেকে বাইপাস পর্যন্ত পাইপ সংযুক্তির কারণেই বৃহস্পতিবার বিকালে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা কর্তৃপক্ষ। সেইমত বৃহস্পতিবার সারারাত পাইপলাইনের কাজ করা হলেও এদিন সকালে একাধিক ওয়ার্ডে জল সরবরাহ স্বাভাবিক হয়নি বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রে খবর, এদিন সকালে ফের পাইপলাইন মেরামত করে বেলার দিকে জল সরবরাহের প্রস্তুতি নিলে পাইপলাইনে বড়োসড়ো বিপর্যয় হয়। গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্বাভাবিক কারণেই জল সরবরাহ বন্ধ করে ফের পাইপ মেরামতের কাজ শুরু হয়। এদিন সন্ধ্যা পর্যন্ত কাজ শেষ না হওয়ায় সমস্যা মেটেনি। উলুবেড়িয়া পুরসভার জলদপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ বলেন, পাইপলাইনের অন্য একটি জায়গায় নতুন করে সমস্যা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে পাইপলাইন মেরামতের কাজ চলছে। যত দ্রুত সম্ভব পাইপ মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করার 

Advertisement

চেষ্টা করছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ