Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, মৃত ৪

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের তাণ্ডব। এবার মিসিসিপি। একটি হাইস্কুল চত্বরে ফুটবল ম্যাচ চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। এর জেরে চারজনের মৃত্যু হয়েছে। জখম আরও চারজন।

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, মৃত ৪
  • ১২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হাইডেলবার্গ: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের তাণ্ডব। এবার মিসিসিপি। একটি হাইস্কুল চত্বরে ফুটবল ম্যাচ চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। এর জেরে চারজনের মৃত্যু হয়েছে। জখম আরও চারজন। মিসিসিপি স্টেট সেনেটর ডেরিক সিমন্স জানান, আহতদের প্রথমে গ্রিনফিল্ড হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে  জ্যাকসনের একটি বড় হাসপাতালে স্থানান্তরিত  করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গুলিচালনার ঘটনায় ১৮ বছরের এক সন্দেহভাজন তরুণের খোঁজ চলছে।  শুক্রবার রাতে হাইডেলবার্গ ওয়েলার্স হোমকামিং ফুটবল ম্যাচ খেলছিল স্কুল ক্যাম্পাসে। ওই সময় বন্দুকবাজ নির্বিচারে গুলি চালায়। তবে হামলার সঠিক সময় জানা যায়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ