Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল রাজধানী ঢাকার কাছে

গতকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। আর আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল আশুলিয়ার বাইপাইল এলাকা। রাজধানী ঢাকা থেকে এই এলাকা খুব কাছেই।

বাংলাদেশে ফের ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল রাজধানী ঢাকার কাছে
  • ২২ নভেম্বর, ২০২৫ ১৫:১১
Prefer us on Google

ঢাকা, ২২ নভেম্বর : গত কয়েক দশকের মধ্যে দেশের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের রেশ এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের। এখনও চলছে ক্ষয়ক্ষতির হিসাব। তার মধ্যে শনিবার সকালে ফের কেঁপে উঠল পদ্মাপারের মাটি। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

গতকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। আর আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল আশুলিয়ার বাইপাইল এলাকা। রাজধানী ঢাকা থেকে এই এলাকা খুব কাছেই। এদিন স্থানীয় সময় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। 
বাংলাদেশে গতকালের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এর ফলে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নরসিংদীতে। সেখানে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এছাড়া চারজনের মৃত্যু হয়েছে ঢাকা শহরে। সারা দেশে মোট মৃতের সংখ্যাটা বেড়ে ১০ হয়েছে। তার মধ্যে একটি শিশুও আছে। জখম আরও ছয় শতাধিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ