Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু! তাহেরপুরে চাঞ্চল্য

রাজ্যে ফের এসআইআর আতঙ্কে একজনের মৃত্যু! এমনটাই অভিযোগ পরিবারের। মৃতের নাম শ্যামল সাহা (৭২)। তিনি নদীয়ার তাহেরপুর থানার কৃষ্ণপুর চকমণ্ডল পাড়ার বাসিন্দা

এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু! তাহেরপুরে চাঞ্চল্য
  • ১০ নভেম্বর, ২০২৫ ১২:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রাজ্যে ফের এসআইআর আতঙ্কে একজনের মৃত্যু! এমনটাই অভিযোগ পরিবারের। মৃতের নাম শ্যামল সাহা (৭২)। তিনি নদীয়ার তাহেরপুর থানার কৃষ্ণপুর চকমণ্ডল পাড়ার বাসিন্দা। পরিবারের অভিযোগ, এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে মানসিক অবসাদে চলে যান শ্যামলবাবু। করছিলেন গভীর চিন্তা। আর তাতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআর ঘোষণার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন ওই বৃদ্ধ। প্রায়শই প্রতিবেশীদের কাছে আত্মহননের কথা বলতেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই প্রায় প্রতিটি সপ্তাহে হাসপাতালে চিকিৎসা করাতে যেতে হত তাঁকে। কিন্তু এসআইআর সংক্রান্ত আতঙ্কে মানসিক চাপ আরও বেড়ে যায় বলে অভিযোগ। আজ, সোমবার বাড়িতেই তাঁর মৃত্যু হয়। তবে তাঁর কীভাবে মৃত্যু হল, সেই বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের দাবি, মানসিক চাপেই মৃত্যু হয়েছে। তবে চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ