Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

গুজরাতে ফের বিএলওর মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল গুজরাতের এক বিএলওর। মৃতের নাম দীনেশ রাভাল। তিনি সরকারি স্কুলের শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেহসানা জেলার বাসিন্দা দীনেশ শুক্রবার ভোররাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন।

গুজরাতে ফের বিএলওর মৃত্যু
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল গুজরাতের এক বিএলওর। মৃতের নাম দীনেশ রাভাল। তিনি সরকারি স্কুলের শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেহসানা জেলার বাসিন্দা দীনেশ শুক্রবার ভোররাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দীনেশের। রাজ্যের বিরোধী দল কংগ্রেস ও শিক্ষক সংগঠনের দাবি, অতিরিক্ত কাজের চাপ এই মৃত্যুর জন্য দায়ী। বিরোধীদের এই দাবি মানতে নারাজ পুলিশ। যদিও মৃতের পরিবার বা সহকর্মীদের পক্ষ থেকে এবিষয়ে কোনও অভিযোগও জমা পড়েনি।  গুজরাতে এর আগেও দু’জন বিএলওর  মৃত্যু হয়েছে। কাকংগ্রেস মুখপাত্র মণীশ দোশির অভিযোগ, নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে বিএলওদের উপর চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে, গুজরাত স্টেট প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিগ্বিজয় সিং জাদেজা জানান, দীনেশ এসআইআরের কাজ নিয়ে চাপের মধ্যেই ছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ