নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: বারুইপুরে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, ওই ছাত্রী ছোট ভাইকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল। সে সময় দুই নাবালক তাদের পথ আটকায়। অভিযুক্তরা কিশোরীর ফোন নম্বর চায়। তা না দেওয়ায় অশালীন আচরণ করে হাত ধরে টানাটানি করে। এমনকি জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ।



