Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম একাধিক যাত্রী

জানা গিয়েছে, এদিন বিকেলে হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে বাসটি যাচ্ছিল।

উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম একাধিক যাত্রী
  • ৫ আগস্ট, ২০২৬ ১৯:৫১
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রবল বৃষ্টির মধ্যে হাওড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়ার জামবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবাহী একটি বাস। যার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। 

Advertisement

জানা গিয়েছে, এদিন বিকেলে হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে বাসটি যাচ্ছিল। জামবেড়িয়ার কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। দুর্ঘটনার পর রাজাপুর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ