


• মা হচ্ছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে? ইন্ডাস্ট্রি জুড়ে ফের এই জল্পনা মাথাচাড়া দিয়েছে। এবার অবশ্য নায়িকা নিজেই জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা। টেলিভিশনের একটি রিয়্যালিটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন অঙ্কিতা। সেখানে রয়েছেন ক্রুষ্ণা অভিষেকের মতো তারকাও। সেই অনুষ্ঠানের একটি প্রোমো সদ্য মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ক্রুষ্ণার পিছনে খানিকক্ষণ দৌড়তে দৌড়তে দাঁড়িয়ে পড়েন অঙ্কিতা। বলেন, ‘আর দৌড়তে পারব না। কারণ আমি অন্তঃসত্ত্বা।’ তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়েছে জল্পনা। ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জৈনকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। এর আগে একাধিকবার নায়িকার গর্ভবতী হওয়ার খবর রটেছিল। আগেও একবার তিনি নিজের মুখে অন্তঃসত্ত্বা হওয়ার খবর স্বীকার করার পরও নস্যাত করেছিলেন।