Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অঙ্কিতার বিরুদ্ধে আইনি পথে দেবালয়

ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়া। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে কয়েক দিন আগেই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী

অঙ্কিতার বিরুদ্ধে আইনি পথে দেবালয়
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়া। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে কয়েক দিন আগেই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। গত সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি। আইনি নোটিস পাঠানোর কথাও উল্লেখ করেন অঙ্কিতা। পরিচালকের দাবি, অভিনেত্রীর তরফে কোনো আইনি নোটিস তিনি পাননি। গত সোমবার সম্মানহানির জন্য আইনি পদক্ষেপ নেবেন বলেই জানিয়েছিলেন দেবালয়। সাংবাদিক বৈঠকের মাত্র তিনদিনের মাথায়, অঙ্কিতার বিরুদ্ধে তিন কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন দেবালয়। প্রসঙ্গত, দেবালয়ের সঙ্গে আগে একাধিক প্রজেক্টে কাজ করেছিলেন অঙ্কিতা। কিন্তু, সম্প্রতি ফেসবুকে দেবালয়ের একটি পোস্টের কমেন্টে পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন অঙ্কিতা। তারপরই সেই পোস্ট মুছে দেন পরিচালক। পরিচালক-অভিনেত্রীর এই দ্বন্দ্বের জল কোন দিকে গড়ায়, সেটাই দেখার।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ