Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ভূতের রাজার বর

রবি আর দুলুর গল্প। একই ক্লাসে পড়ে তারা। বাকিরা পড়া পারলেও এই দু’জন খানিক পিছিয়ে। রবির বাবা খেতমজুর, অভাবের সংসার

ভূতের রাজার বর
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রবি আর দুলুর গল্প। একই ক্লাসে পড়ে তারা। বাকিরা পড়া পারলেও এই দু’জন খানিক পিছিয়ে। রবির বাবা খেতমজুর, অভাবের সংসার। দুলুর বিধবা মাও ঠিকমতো খাবার দিতে পারেন না ছেলেকে। দুই বন্ধুর মাথায় সবসময় ঘোরে খাবার কথা। তাদের মুখে খাবার তুলে দেন স্কুলের স্যার তপন বাবু। রবি আর দুলু ভূতের রাজার খোঁজ করে এবার। ভালোমন্দ খেতে পাওয়ার বর চাইবে তারা। কিন্তু এই গল্পে ভূতের রাজা তো দু’টি বর দেবে। আরেকটি বর কী হবে? তা নিয়েই ভাবছে দুই খুদে। আসন্ন ছবি ‘দ্য সেকেন্ড উইশ’-এর গল্প এমনই। ভূতের রাজার ভূমিকায় অভিনয় করেছেন সনৎ সেন। এছাড়াও প্রদীপ বিশ্বাস পরিচালিত এই ছবিতে অধিরাজ গঙ্গোপাধ্যায়, অর্ণা ধর, দুর্নিবার মজুমদার, কৃষাণ নস্কর সহ আরও অনেকে অভিনয় করেছেন। মিউজিকের দায়িত্বে অঙ্কুর দত্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ