Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজারে সবজি খেতে জন্তুর পায়ের ছাপ, আতঙ্ক এলাকায়

রবিবার বাঘ দেখেছেন বলে দাবি করেছিলেন এক বৃদ্ধ।

মানবাজারে সবজি খেতে জন্তুর পায়ের ছাপ, আতঙ্ক এলাকায়
  • ২৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানবাজার: রবিবার বাঘ দেখেছেন বলে দাবি করেছিলেন এক বৃদ্ধ। এরপর মঙ্গলবার অজানা জন্তুর পায়ের ছাপ মিলল পুরুলিয়ায় কংসাবতী দক্ষিণ বন বিভাগের মানবাজার-২ রেঞ্জের আগুইবিল গ্রামে। এদিন সবজির খেতে বেশ কয়েকটি পায়ের ছাপ দেখতে পান চাষিরা। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মানবাজার-২ রেঞ্জের কুমারী বিটের বনকর্মীরা। কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাত বলেন, ওই পায়ের ছাপ বাঘের নয়।

Advertisement

রবিবার সাতসকালে মানবাজার-২ রেঞ্জের গোলাপাড়া গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘ দেখেছেন বলে দাবি করেছিলেন স্থানীয় এক বৃদ্ধ। এরপর বনকর্মীর সেখানে গেলেও কোনও জন্তুর পায়ের ছাপ দেখতে পাননি। বনদপ্তর ওই এলাকায় কয়েকটি ট্র্যাপ ক্যামেরা বসিয়েছিল। তাতেও কোনও জন্তুর ছবি ধরা পড়েনি। তবে এদিন পাওয়া পায়ের ছাপ বাঘের নয় স্পষ্ট জানিয়েছে বনদপ্তর। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ