Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

‘রাগী’ স্যার আমির

রাম শঙ্কর নিকুম্ভকে মনে পড়ে? বন্ধুর মতো পড়ুয়াদের সঙ্গে আচরণ করত সে। আঁকা শেখাত ঠান্ডা মাথায়। ‘তারে জমিন পার’ ছবিতে আমির খান অভিনীত এই চরিত্র জনপ্রিয়তা পেয়েছিল।

‘রাগী’ স্যার আমির
  • ২২ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

রাম শঙ্কর নিকুম্ভকে মনে পড়ে? বন্ধুর মতো পড়ুয়াদের সঙ্গে আচরণ করত সে। আঁকা শেখাত ঠান্ডা মাথায়। ‘তারে জমিন পার’ ছবিতে আমির খান অভিনীত এই চরিত্র জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি যত্নশীল হওয়ার ভাবনা দিয়েছিল এই ছবি। এবার জনপ্রিয় এই সিনেমার সিক্যুয়েলের পালা। চলতি বছরই মুক্তি পাবে ‘সিতারে জমিন পার’। সদ্য আমির ঘোষণা করেছেন, এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছে অন্তত ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তবে এবার আর আমিরকে বন্ধুর মতো শিশুদের সঙ্গে মিশতে দেখা যাবে না। বরং তিনি হবেন ‘রাগী’ স্যার। এই ছবিতে আমিরের চরিত্রের নাম গুলশন। নিকুম্ভের থেকে সম্পূর্ণ বিপরীত তাঁর চরিত্রায়ন। রাগী, মুখচোরা বাস্কেট বল কোচ হিসেবে অভিনয় করবেন আমির। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ