আর জি কর কাণ্ডে পথে নামার ডাক
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে ফের পথে নামতে চলেছে নাগরিক সমাজ। শনিবার ‘ভয়েস অব অভয়া-ভয়েস অব ওম্যান’ সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলনে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করা হয়। তাদের বক্তব্য, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে অভয়ার জন্য ন্যায় বিচার এনে দেবেন। সিবিআই কেন্দ্রীয় সরকারের অত্যন্ত বিশ্বস্ত ও নিয়ন্ত্রিত সংস্থা। তা সত্ত্বেও অভয়া কাণ্ডের সঙ্গে মামলাগুলিতে চার্জশিট দিতে নানা গড়িমসি করে চলেছে।

Advertisement

এমতাবস্থায়, আগামী ১২ নভেম্বর আর জি কর থেকে শ্যামবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আগামী দিনে সিবিআই দপ্তর অভিযানের কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা রয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লব চন্দ, অনিকেত মাহাত, সজল বিশ্বাস প্রমুখ।