Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ছবি হাতছাড়া অনন্যার

পরিচালকের আসনে মীরা নায়ার। যে কোনও শিল্পীর কাছেই সেই প্রজেক্ট লোভনীয়। সেই লোভনীয় ছবিই এবার হাতছাড়া হল অনন্যা পান্ডের। চিত্রশিল্পী অমৃতা শেরগিলের বায়োপিক তৈরি করছেন মীরা।

ছবি  হাতছাড়া অনন্যার
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• পরিচালকের আসনে মীরা নায়ার। যে কোনও শিল্পীর কাছেই সেই প্রজেক্ট লোভনীয়। সেই লোভনীয় ছবিই এবার হাতছাড়া হল অনন্যা পান্ডের। চিত্রশিল্পী অমৃতা শেরগিলের বায়োপিক তৈরি করছেন মীরা। আপাতত নাম ঠিক হয়েছে ‘অমৃ’। প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছিল, মুখ্য চরিত্রে কাজ করবেন অনন্যা। শোনা যাচ্ছে, ছবিটি হাতছাড়া হয়েছে অনন্যার। সেই জায়গায় মীরার পরের ছবিতে প্রধান চরিত্রে থাকবেন অভিনেত্রী তানিয়া মানিকতলা। এর আগে মীরার ‘সুইটেবল বয়’তে অভিনয় করেছিলেন তানিয়া। ফের পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। এই বায়োপিকের জন্য দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তা করছেন মীরা। গুরুত্বপূর্ণ চরিত্রগুলির জন্য প্রস্তাব গিয়েছে নাসিরুদ্দিন শাহ, ভিকি কৌশল, জিম শ্রভের মতো অভিনেতাদের কাছে। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। শীঘ্রই এ বিষয়ে ঘোষণা হতে পারে বলে খবর। শেষ পর্যন্ত কোন অভিনেতারা মীরার ছবিতে সুযোগ পান, সেটাই দেখার।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ