Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্ল্যাকবোর্ড

আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ, ৭৫

১৯৫০ সালের ২০শে ফেব্রুয়ারি। শিক্ষাব্রতী শ্রীমতী চারুশীলা দেবীর উদ্যোগে মাত্র ২০ জন ছাত্রী নিয়ে শুরু হয়েছিল দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের পথ চলা। উদ্দেশ্য ছিল, নারীশিক্ষার আরও প্রসার ঘটানো।

আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ, ৭৫
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

১৯৫০ সালের ২০শে ফেব্রুয়ারি। শিক্ষাব্রতী শ্রীমতী চারুশীলা দেবীর উদ্যোগে মাত্র ২০ জন ছাত্রী নিয়ে শুরু হয়েছিল দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের পথ চলা। উদ্দেশ্য ছিল, নারীশিক্ষার আরও প্রসার ঘটানো। সময়ের সঙ্গে সঙ্গে ৭৫ বছরে পা রেখেছে সেই স্কুল। চারুশীলা দেবীর চিন্তাধারা ও বলিষ্ঠ মানসিকতার রূপায়ণে আজও সচেষ্ট এই স্কুল। নারীশিক্ষার বিস্তার ও সমাজে নারীদের সম্মানের স্থানে বসানোর যে প্রয়াস চারুশীলা দেবী শুরু করেছিলেন, তাকেই পাথেয় করে ৭৫ বছর পার করে ফেলেছে স্কুলটি। গত বছর ৭৫তম বর্ষপূর্তি পালনের সূচনা হয়েছিল বৈচিত্র্যময় পদযাত্রার মাধ্যমে। সেই পদযাত্রায় পুনরায় মিলিত হল বিদ্যালয়ের সব ছাত্রী, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। ছিলেন ছাত্রীদের অভিভাবক এবং অভিভাবিকারাও। বিদ্যালয়ের এই বিশাল পরিবারের সম্মেলন এক অন্য আবেগের জন্ম দিয়েছিল চারপাশে। পদযাত্রার সর্বাগ্রে ছিলেন প্রধান শিক্ষিকা শ্রীমতী ইন্দ্রানী ভদ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি তথা সাংসদ অধ্যাপক সৌগত রায়। তাঁর মূল্যবান বক্তব্য বিদ্যালয়কে আগামী দিনে আরও অগ্রগতির পথে দিশা দেখাবে বলে আশাপ্রকাশ করেন শিক্ষিকা ও অভিভাবিকারা। পদযাত্রার পাশাপাশি ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নানাবিধ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাসমারোহে স্কুলের ৭৫তম বর্ষপূর্তির পালনের লক্ষ্যে। সমাজের উন্নতিকল্পে নারী মনের সঠিক বিকাশ ও উদার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনগুলোতেও নিজেকে স্বমহিমায় তুলে ধরতে বদ্ধপরিকর দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের প্রধানশিক্ষিকা ও তার সকল সহকর্মীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ