Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতার কাশমলিতে ১ কোটিরও বেশি টাকায় স্লুইস গেট

আমতার কাশমলিতে ১ কোটিরও বেশি টাকায় স্লুইস গেট
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতার ৯টি অঞ্চলের কৃষক বোরো চাষে সেচের জন্য মজা দামোদরের জলের উপর নির্ভরশীল। সেই জল পাওয়ার জন্য প্রতি বছর বোরো চাষের সময়ে কাশমলি গ্রাম পঞ্চায়েতের বেগুনেঘাটা এলাকায় অস্থায়ী বাঁধ দিতে হতো। এবার সেচদপ্তরের উদ্যোগে বেগুনেঘাটায় একটি স্থায়ী স্লুইস গেট করা হচ্ছে। সেচদপ্তর সূত্রে খবর, ৫টি গেট বিশিষ্ট এই স্লুইস গেট তৈরিতে ব্যয় হচ্ছে এক কোটি টাকার বেশি। গেটটি হয়ে গেলে আমতা বিধানসভার ঝিকিরা, অমরাগোড়ি, থলিয়া, বিনোলাকৃষ্ণবাটি, জয়পুর ঝামটিয়া সহ ৯টি পঞ্চায়েত এলাকার প্রায় ১০ হাজার হেক্টর জমিতে সেচের সুবিধা হবে। রবিবার ওই স্লুইস গেট নির্মাণের কাজ খতিয়ে দেখার পাশাপাশি সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। তিনি বলেন, বিশ্ব ব্যাঙ্কের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে এই স্লুইস গেট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। সেটাই বাস্তবায়িত হচ্ছে। বিধায়ক বলেন, এই গেট নির্মাণের ফলে একদিকে যেমন সেচের জন্য জল আটকানো যাবে, অন্যদিকে জমিতে জল কম থাকলে রূপনারায়ণের জোয়ারের জলও ভিতরে প্রবেশ করানো যাবে। এই গেট নির্মাণের ফলে এইসব এলাকার কয়েক হাজার কৃষক উপকৃত হবেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ