Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় পুড়ল কয়েকশো বিঘার খড়িবন

আমতায় পুড়ল কয়েকশো বিঘার খড়িবন
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: আগুনে পুড়ে গেল বিঘার পর বিঘা জমির খড়িবন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে, আমতার পশ্চিম গাজিপুরে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার। রবিবার বেলা ১২টা নাগাদ পশ্চিম গাজিপুরের খড়িবনে আগুন লাগে। কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা। খড়িবন থেকে কালো ধোওয়া বের হতে দেখে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। যদিও শুকনো খড়িবনে আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। এদিকে আগুন লাগার খবর পেয়ে চলে আসেন আমতার বিধায়ক সুকান্ত পাল। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুনে প্রায় ৪০০ বিঘার মতো খড়িবন পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা প্রিয়ব্রত বাকুলি জানান, আমরা এখানে ধানের পরিবর্তে খড়ি চাষ করি। দুই বিঘা জমিতে খড়ি চাষ করেছিলাম। সব পুড়ে গিয়েছে। বিধায়ক সুকান্ত পাল জানান, আগুন লাগার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা সব সময়ে মানুষের পাশে আছি এবং থাকবও।  নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ