Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় কার্টনের গোডাউনে আগুন

আমতায় কার্টনের গোডাউনে আগুন
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল কাগজের কার্টনের গোডাউন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমতায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আমতা-বাগনান রাজ্য সড়কে গগন মোড়ের কাছে রাস্তার পাশে থাকা একটি কাগজের কার্টনের গোডাউনের ভিতর থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। চোখের নিমেষে আগুনের লেলিহান শিখা গোটা গোডাউনকে গ্রাস করে নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমতা থানার পুলিস। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ