Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের উপলব্ধি

আমিরের উপলব্ধি
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
শিল্পীদের মাঝেমধ্যে বিরতি নেওয়া প্রয়োজন। দীর্ঘ কেরিয়ারে এই উপলব্ধি হয়েছে আমির খানের। ‘লাল সিং চাড্ডা’র পর আর কোনও ছবির কাজ করেননি নায়ক। কোন ধরনের কাজ করতে চান, তা ভাবার সময় নিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। ‘সিতারে জামিন পর’ নিয়ে ফের পর্দায় ফিরছেন আমির। সাময়িক বিরতির পর কাজে ফিরে নিজেকে অনেক বেশি প্রোডাক্টিভ মনে হচ্ছে তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘গোটা কেরিয়ারে কখনও ছ’টা ছবির কাজ একসঙ্গে করিনি। এবার সেটা করছি, তার নির্দিষ্ট কারণ আছে। যখন সিদ্ধান্ত নিলাম, এখনই সিনেমা ছাড়ব না, তখন ভাবলাম গত ১০বছরে কী কী কাজ করেছি? এখন আমার ৫৯ বছর বয়স। আরও ১০ বছর হয়তো কাজ করব। জীবনে তো কিছুই আগে থেকে আঁচ করা যায় না। ফলে আগামী ১০ বছর গঠনমূলক কিছু কাজ করতেই হবে। নতুন লেখক, পরিচালকদের পাশে থাকতে হবে আমাকে।’ আমিরের কাছ থেকে এবার কী প্রাপ্তিযোগ হয়, তার অপেক্ষায় রয়েছেন দর্শক।
Advertisement
সম্পর্কিত সংবাদ