Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিনোদন

আমিরের পরিকল্পনা

৬০ বছর। বয়সের হিসেবে চলতি বছর এই গণ্ডিতেই পা রাখবেন অভিনেতা আমির খান। আগামী ১৪ মার্চ তাঁর জন্মদিন। আর এই বিশেষ দিনটি বড় করে পালন করার পরিকল্পনা করেছেন আমির।

আমিরের পরিকল্পনা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
৬০ বছর। বয়সের হিসেবে চলতি বছর এই গণ্ডিতেই পা রাখবেন অভিনেতা আমির খান। আগামী ১৪ মার্চ তাঁর জন্মদিন। আর এই বিশেষ দিনটি বড় করে পালন করার পরিকল্পনা করেছেন আমির। প্রথমবার জন্মদিনে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করতে চলেছেন অভিনেতা। মুম্বইয়ের পাঁচতারা হোটেলে হবে সেই আয়োজন। জানা গিয়েছে, বলি পাড়ার নামজাদা তারকাদের নিমন্ত্রণ জানাতে চলেছেন তিনি। কারা রয়েছেন সেই তালিকায়? সূত্রের খবর, শাহরুখ খান, সলমন খান, করণ জোহর, শাবানা আজমি, হৃতিক রোশন, আদিত্য চোপড়া, রানি মুখোপাধ্যায়, করিনা কাপুর খান, শাহিদ কাপুর, সানি দেওল, ববি দেওল, ফতিমা সানা শেখ সহ আরও অনেকে। কেবল অভিনেতারাই নন, থাকবেন পরিচালকরাও। শোনা যাচ্ছে, বিধু বিনোদ চোপড়া, আশুতোষ গায়কোয়াড়, রাজকুমার সন্তোষী, নীতেশ তিওয়ারির মতো পরিচালকরা উপস্থিত থাকবেন আমিরের জন্মদিনে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ