Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের বিরুদ্ধে অভিযোগ কিরণের

আমিরের বিরুদ্ধে অভিযোগ কিরণের
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিবাহ নামক প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছেন তাঁরা। বিচ্ছেদের পরেও যে ভালো বন্ধু হওয়া যায়, তা প্রমাণ করেছেন অভিনেতা আমির খান ও পরিচালক কিরণ রাও। ছেলে আজাদের সহ-অভিভাবক তাঁরা। তবুও মিস্টার পারফকশনিস্ট নাকি খোঁজ নেন না ছেলের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমির ভীষণ ব্যস্ত বাবা। আমরা দুজনেই আজাদের সহ-অভিভাবক। কিন্তু বেশিরভাগ চিন্তাভাবনা, কাজ আমাকেই করতে হয়। আমিরকে এই নিয়ে কিছু বললে, আমির স্পষ্টই বলে, রিল্যাক্স। আজাদকে নিয়ে এত ভাবতে হবে না। আসলে বিচ্ছেদের পরেও তো আমরা একই সঙ্গে থাকি, তাই আমির ঠিক বুঝতে পারল না। আমির তো আজাদের খোঁজই রাখে না। এমনকী, আমির জানেনই না আজাদ কোন স্কুলে পড়ে, কী পড়ছে।” কিরণ অবশ্য শুধু আমির নন, এই বিষয় নিয়ে সব পুরুষ, বিশেষ করে বাবাদের কথাই তুলে ধরলেন। কিরণের কথায়, ”সন্তানদের প্রতি দায়িত্ব বেশিরভাগটাই তাঁর মায়ের।”
Advertisement
সম্পর্কিত সংবাদ