Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকা ছাড়তে চান এলন মাস্কের রূপান্তরকামী মেয়ে

ডোনাল্ড ট্রাম্পের জয়ে বড় ভূমিকা ছিল স্পেস এক্স কর্তা এলন মাস্কের। অথচ দেশ ছাড়ার কথা ঘোষণা করলেন তাঁরই রূপান্তরকামী কন্যা ভিভিয়ান উইলসন। জানিয়েছেন, এদেশে নিজের কোনও ভবিষ্যৎ দেখতে পারছেন না তিনি।

আমেরিকা ছাড়তে চান এলন মাস্কের রূপান্তরকামী মেয়ে
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের জয়ে বড় ভূমিকা ছিল স্পেস এক্স কর্তা এলন মাস্কের। অথচ দেশ ছাড়ার কথা ঘোষণা করলেন তাঁরই রূপান্তরকামী কন্যা ভিভিয়ান উইলসন। জানিয়েছেন, এদেশে নিজের কোনও ভবিষ্যৎ দেখতে পারছেন না তিনি। নিজের মতামত জানাতে মেটার থ্রেড প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন তাঁর কন্যা। ভিভিয়ান উইলসন লেখেন, ‘গত কয়েকদিন থেকেই চিন্তাভাবনা করছিলাম। কিন্তু গতকাল দেশ ছাড়ার বিষয়ে মনস্থির করে ফেলেছি। আমেরিকায় আমি কোনও ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না।’ তাঁর এই ঘোষণার পরে নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, ‘আমার ছেলের সত্ত্বাকে খুন করা হয়েছে।’ প্রসঙ্গত, মাস্কের সঙ্গে তাঁর মেয়ের কোনও সম্পর্ক নেই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ