Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

স্মৃতিমেদুর অমিতাভ

সঙ্গ ছেড়েছেন ‘বীরু’। সোমবার। নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র। ভিলে পার্লের পবন হংস শ্মশানে বন্ধুর শেষযাত্রায় গিয়েছিলেন ‘জয়’।

স্মৃতিমেদুর অমিতাভ
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 • ‘তেরা সাথ না ছোড়েঙ্গে...’। 

Advertisement

সঙ্গ ছেড়েছেন ‘বীরু’। সোমবার। নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ধর্মেন্দ্র। ভিলে পার্লের পবন হংস শ্মশানে বন্ধুর শেষযাত্রায় গিয়েছিলেন ‘জয়’। অমিতাভ বচ্চন। দৃশ্যত মুষড়ে পড়েছেন। গ্রাস করেছে শূন্যতা। সেই বার্তাই ফুটে উঠল সমাজ মাধ্যমেও। লিখলেন, ‘আরও একজন বীরবিক্রমে আমাদের ছেড়ে চলে গেলেন! রেখে গেল এক নীরবতা, যার শব্দ অসহনীয়।’ তখন ঘড়িতে রাত ২টো বেজে ২৫। জেগে রয়েছেন অমিতাভ। গোটা দেশ। এক মহীরুহর চলে যাওয়া... মেনে নেওয়া কঠিন। পর্দার জয় লিখছেন, ‘পাঞ্জাবের সেই মাটির গন্ধ সঙ্গে এনেছিলেন। দশক বদলেছে, সময় বদলেছে, শিল্পীরা বদলেছেন, কিন্তু তিনি বদলাননি। তাঁর হাসি, আকর্ষণ, উষ্ণতা... উপেক্ষা করার সাধ্য কার? পেশাজগতে এমন বিরল প্রতিভা, দেখাই যায় না। আমাদের চারপাশে বায়ু এখন শূন্য, এই শূন্যতা চিরকাল শূন্যই রয়ে যাবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ