Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

এক বছরে আয় ৩৫০ কোটি!

৩৫০ কোটি টাকা। এক অর্থবর্ষে এই আয় করেছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি অক্ষয় কুমার, শাহরুখ খানকে পিছনে ফেলে দেশের মধ্যে সর্বোচ্চ করদাতার খেতাবও অর্জন করেছেন শাহেনশা।

এক বছরে আয় ৩৫০ কোটি!
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

৩৫০ কোটি টাকা। এক অর্থবর্ষে এই আয় করেছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি অক্ষয় কুমার, শাহরুখ খানকে পিছনে ফেলে দেশের মধ্যে সর্বোচ্চ করদাতার খেতাবও অর্জন করেছেন শাহেনশা। বর্তমানে ৮২ বছর বয়স তাঁর। এই বয়সেও তাঁর এনার্জি তাক লাগায়। ইন্ডাস্ট্রির অনেকের কাছেই তিনি অনুপ্রেরণা। গত বছর বেশ কয়েকটি বড় সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন অমিতাভ। পাশাপাশি তাঁকে দেখা গিয়েছে ‘কল্কি: ২৯৮৯ এডি’ সহ কয়েকটি ছবিতে। কাজ করেছেন ছোট পর্দাতেও। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। এই সব মিলিয়ে ২০২৪-’২৫ অর্থবর্ষে ৩৫০ কোটি টাকা আয় করেছেন অমিতাভ। আর কর দিয়েছেন ১২০ কোটি টাকা। ২০২২ সালে সর্বোচ্চ কর দিয়েছিলেন অক্ষয় কুমার। ২০২৩-’২৪-এর হিসেবে দেশের মধ্যে সর্বোচ্চ করদাতা ছিলেন শাহরুখ খান। ৯২ কোটি টাকা কর দিয়েছিলেন তিনি। সে সময় অমিতাভ ছিলেন চতুর্থ স্থানে। এবার এক ধাপে তিনি উঠে এলেন শীর্ষে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ