Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩১শে বারাকপুরে সভা অমিত শাহর

বহু বছর বাদে বারাকপুরে কর্মিসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সকাল ১০টায় বারাকপুরের আনন্দপুরীর মাঠে ওই কর্মিসভা হবে।

৩১শে বারাকপুরে সভা অমিত শাহর
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বহু বছর বাদে বারাকপুরে কর্মিসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সকাল ১০টায় বারাকপুরের আনন্দপুরীর মাঠে ওই কর্মিসভা হবে। সেখানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ দলের পদাধিকারীরা উপস্থিত থাকবেন।

Advertisement

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষ্যে বুধবার বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা, ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ সহ পুলিশ কর্তারা তাঁর সফরসূচি খতিয়ে দেখেন। কোন রাস্তা দিয়ে আসবেন, কোথায় সভামঞ্চ হবে ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেন তাঁরা। বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, প্রতিটি মণ্ডলের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আগামী বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়েই হবে সেই বৈঠক। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জগদ্দলে সভা করতে এসেছিলেন। সেবার অমিত শাহ আসেননি। তৃণমূল সূত্রে খবর, অমিত শাহ কর্মিসভা করার পর সেখানেই পালটা সভা করার প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির।

Advertisement
সম্পর্কিত সংবাদ