Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের বহুমূল্য উপহার

প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বহুমূল্য উপহার দিলেন আমির খান। জানা গিয়েছে, সম্প্রতি একটি বিশেষ আংটি গৌরীকে উপহার দিয়েছেন আমির

আমিরের বহুমূল্য উপহার
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বহুমূল্য উপহার দিলেন আমির খান। জানা গিয়েছে, সম্প্রতি একটি বিশেষ আংটি গৌরীকে উপহার দিয়েছেন আমির। সেই আংটি অত্যন্ত দামী। এখনো নাকি বাজারেই আসেনি সেটি। আংটিতে বসানো রয়েছে ৪০টি হীরে। হাতে তৈরি করা হয়েছে সেটি। সম্প্রতি এক অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন আমির ও গৌরী। সেখানেই গৌরীর হাতে দেখা গিয়েছে বহুমূল্য উপহারটি। পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গৌরীর সঙ্গে আমিরের সম্পর্কের সূত্রপাত। ৬০ বছরের জন্মদিনে গৌরীকে সকলের সামনে এনে চমক দিয়েছিলেন অভিনেতা। তাঁকে শেষবার দেখা গিয়েছে ‘সিতারে জমিন পর’ ছবিতে। এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি নিয়ে ভাবনাচিন্তা করছেন অভিনেতা। তাঁর ছেলে জুনেইদ খানের ‘একদিন’ ছবির কাজেও হাত লাগিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ