Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি জেলেনস্কি, পুতিনের সিদ্ধান্তের অপেক্ষায় আমেরিকা

অবশেষে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি জেলেনস্কি, পুতিনের সিদ্ধান্তের অপেক্ষায় আমেরিকা
  • ১২ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

জেদ্দা, ১২ মার্চ: অবশেষে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। গতকাল, মঙ্গলবার সৌদি আরবে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানেই আমেরিকার তরফে জেলেনস্কিকে এই প্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি হন তিনি। এবার রাশিয়ার উপরই সবটা নির্ভর করছে বলে মত বিশেষজ্ঞদের। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সেই খবর আমি পেয়েছি। এবার রাশিয়ার সঙ্গে কথা বলব আমরা। আশা রাখি প্রেসিডেন্ট পুতিন তাতে রাজি হবেন। মানুষ মরছে আর শহরের পর শহর ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই এই যুদ্ধ থেমে যাক। এই যুদ্ধবিরতি লাগু হওয়া খুবই জরুরি। যদি আমরা রাশিয়াকে রাজি করাতে পারি তাহলে সেটা বড় কাজ হবে।’ এই যুদ্ধবিরতির প্রস্তাব অনেকদিন আগেই ইউক্রেনকে দিতে চেয়েছিল ওয়াশিংটন। কিন্তু হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বচসার জেরে সেই প্রস্তাব বিশ বাঁও জলে চলে যায়। যদিও পরে জেলেনস্কি ট্রাম্পের নেতৃত্বে সব সমস্যা সমাধানের ও যুদ্ধবিরতির পথে হাঁটার কথা জানান। সেই কারণেই সৌদি আরবের বৈঠকে জেলেনস্কিকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় মার্কিন প্রশাসনের কর্তারা। কিন্তু প্রশ্ন একটাই, পুতিন কী এই প্রস্তাবে রাজি হবেন? সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ